Skip to content

নিরাপত্তা ও ডেটা

নিরাপত্তা ও ডেটা ব্যবস্থাপনা

আমরা কী করি, কী করি না, আর আপনার ডেটা কোথায় যায়

১. আমরা যে ডেটা নিই

ফর্মে আপনি যা দেন: নাম, ফোন/ইমেইল, ব্যবসার ধরন, সমস্যার বিবরণ ও বাজেট পরিসর। বিজ্ঞাপন থেকে এলে UTM ও ক্লিক আইডির মতো সোর্স তথ্য। আপনার সম্মতি (অপ্ট-ইন) ছাড়া ফর্ম জমা হয় না।

২. কী কাজে ব্যবহার

শুধু আপনার অনুরোধ নিয়ে যোগাযোগ ও প্রজেক্ট আলোচনার জন্য। অন্য কারও কাছে বিক্রি করা হয় না।

৩. যেসব সার্ভিসে ডেটা যেতে পারে

ফর্ম, বিজ্ঞাপন ও চ্যাটবটের কাজে ব্যবহৃত প্ল্যাটফর্ম — যেমন Meta (Pixel/CAPI), Google Analytics, এবং চ্যাটবট প্রকল্পে AI API প্রোভাইডার। প্রজেক্টে কোন তৃতীয় পক্ষ ব্যবহার হবে তা চুক্তিতে লেখা থাকে।

৪. মুছে ফেলার অনুরোধ

আপনার তথ্য মুছতে বা সংশোধন করতে চাইলে যোগাযোগ করুন; আমরা অনুরোধ যাচাই করে ব্যবস্থা নিই। বিস্তারিত গোপনীয়তা নীতি-তে।

৫. প্রজেক্টের নিরাপত্তা চর্চা

  • OWASP নির্দেশিকা অনুসরণ: ইনপুট যাচাই, CSRF ও SQL ইনজেকশন প্রতিরোধ, HTTPS।
  • ক্রেডেনশিয়াল সিক্রেট ম্যানেজারে রাখা; আমরা ক্লায়েন্টের ব্যক্তিগত পাসওয়ার্ড সংরক্ষণ করি না।
  • Meta Business Manager-এ পার্টনার অ্যাক্সেস নিই, পাসওয়ার্ড নয়।
  • কাজের আগে ব্যাকআপ।

৬. সীমা

কোনো সিস্টেমই সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়। কোনো নিরাপত্তা ঘটনা ঘটলে আমরা ইনসিডেন্ট রিপোর্টসহ আপনাকে জানাই।