নীতিমালা
সাপোর্ট নীতি
কখন, কীভাবে ও কতটুকু সাপোর্ট পাবেন
১. যোগাযোগের সময়
অফিস সময় রবি–বৃহস্পতি, সকাল ৯টা–সন্ধ্যা ৬টা। অফিস সময়ের বাইরের মেসেজের উত্তর পরের কার্যদিবসে দেওয়া হয়।
২. প্রথম উত্তর
- ফর্ম জমা দিলে স্বয়ংক্রিয় রিসিপ্ট বার্তা তাৎক্ষণিক।
- প্রথম মানুষের উত্তর: বিজ্ঞাপনের লিড বা নতুন অনুরোধে পরবর্তী কার্যদিবসের মধ্যে; অফিস সময়ে সাধারণত দ্রুত।
৩. ওয়ারেন্টি
- লঞ্চের পর ৩০ দিন স্কোপের ভেতরের বাগ ফিক্স।
- ওয়েবসাইট রিপেয়ারে ফিক্সের পর একই সমস্যায় ৭ দিন ফ্রি সাপোর্ট।
- নতুন ফিচার বা স্কোপের বাইরের কাজ ওয়ারেন্টির অংশ নয়; তা Change Request হিসেবে লিখিত অনুমান ও আপনার অনুমোদনের পর শুরু হয়।
৪. Care Plan
ঘণ্টা সীমা ও রেসপন্স সময় প্ল্যান অনুযায়ী লিখিত। বিস্তারিত Care Plan পেজে।
৫. সাপোর্টের বাইরে
- হোস্টিং, ডোমেইন বা তৃতীয়-পক্ষ সার্ভিসের (পেমেন্ট গেটওয়ে, কুরিয়ার, Meta) নিজস্ব ডাউনটাইম।
- আমাদের অজানা প্লাগইন বা বাইরের কেউ করা পরিবর্তনে সৃষ্ট সমস্যা।
৬. কীভাবে জানাবেন
WhatsApp বা যোগাযোগ পাতা ব্যবহার করুন। সমস্যার বিবরণ, সাইট লিংক ও সম্ভব হলে স্ক্রিনশট দিন।